• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২০: ৫৫
logo

মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২০: ৫৫
Photo

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা হিরন কাজীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলী (৩৫) ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়ির কাজী হিরনের ছেলে।

জানা গেছে, আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। পরিবারের সদস্যদের অভিযোগ, মাদকাসক্তির কারণে তিনি প্রায়ই ঘরে অশান্তি সৃষ্টি করতেন এবং অসুস্থ মাকেও মারধরের চেষ্টা করতেন। এর আগে একই ঘটনায় তাকে ৯০ দিনের কারাদন্ড দেওয়া হয়েছিল। ১২ দিন আগে তিনি কারাগার থেকে মুক্তি পান।

ঘটনার দিন পারিবারিক কলহের একপর্যায়ে বাবা হিরন কাজী ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, মাদকাসক্তির কারণে পরিবারটিতে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবেনি।

অভিযুক্ত হিরন কাজী পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, ছেলে তাকে মারতে উদ্যত হলে ঘুমের মধ্যে ছেলেকে হত্যা করেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে