চিকিৎসক আলমগীরের রেডিওলজিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের রেডিওলজিস্ট ডা. আলমগীর হোসেন ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। তিনি রেডিওলজি এন্ড ইমেজিং বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা (ডিএমআরডি) ডিগ্রি অর্জন। আজ রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এই তথ্য জানানো হয়।

এর আগে তিনি চলতি বছরের জানুয়ারিতে একই বিষয়ে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ।

আজ রোববার রাতে আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক র বড় ভাই ডেন্টিস্ট মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না।

আলমগীর হোসেন ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর গ্রামে। তাঁর সহধর্মিণীও চিকিৎসক। তিনি তিন কন্যা সন্তানের জনক। রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও ইব্রাহিম মেডিকেল কলেজ (বারডেম) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

আলমগীর হোসেনের বাবা ডা. আবুল হোসেন। তিনি বাগমারা বাজারের হক মেডিকেল হলের স্বত্বাধিকারী ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে আলমগীর হোসেন চতুর্থ।

জানতে চাইলে ডা. আলমগীর হোসেন আমার শহরকে বলেন, পরিবারের সবার সহযোগিতায় এতটুকুন পথ পাড়ি দিয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত