মেঘনায় কেন্দ্র ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হলো প্রিজাইডিং কর্মকর্তা

Thumbnail image

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হাসান ও এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের প্রত্যাহার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে ওই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

একই সঙ্গে মহিউদ্দিন নামের আরেকজন কর্মকর্তাকে নতুন করে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “তিনি কোনোভাবেই কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে প্রত্যাহার করেছি। তাৎক্ষণিকভাবে অন্য একজনকে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত