দাউদকান্দি প্রতিনিধি

পবিত্র কোরআন নাজিলের মাসে রোজাদারদের একটু স্বস্তি দিতে কম মূল্যে তাদের কাছে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রমজান উপলক্ষে গঠিত দলের বাজার মনিটরিং সেলের প্রধান ড. খন্দকার মারুফ হোসেন।
আজ সোমবার কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
এ সময় ড. খন্দকার মারুফ বলেন, ‘পবিত্র কুরআন নাজিলের এই রমজান মাস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। পবিত্র রোজা বা সিয়াম সাধনাকালে ইফতার ও সেহরি গ্রহণে খেটে খাওয়া শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয়, সেই জন্য এই শ্রেষ্ঠ মাসে কম মুনাফায় পণ্য বিক্রি করুন, মানবিক হোন।
তিনি বলেন, ‘ঈদুল ফিতরকে সামনে রেখে আপনারা কাউকে চাঁদা দেবেন না। বিএনপির পরিচয়ে কেউ চাঁদা দাবি করলেও কোনো ছাড় নেই। চাঁদাবাজদের ধরে রশি দিয়ে বেধে পুলিশে দিবেন। কেউ চাঁদাবাজি করতে চাইলে আমাকে অথবা মনিটরিং সেলের সদস্যদের ফোন দিবেন।
আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। চাঁদাবাজদের কোনো ক্ষমা নেই। আপনাদের ব্যবসায়িক সুবিধার জন্য বাজারের নানা সমস্যার সমাধান এবং খাজনা হ্রাস করা হবে।’
ড. খন্দকার মারুফ আরো বলেন, ‘জনগণের স্বাভাবিক ও নির্বিঘ্ন জীবনযাত্রা ও বাজারে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
জনস্বার্থে বিএনপির এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।’
পরিদর্শনকালে বাজারের পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের চলমান অবস্থা, জননিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এ সময় মনিটরিং টিম বাজার ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এই সময় মনিটরিং সেলের সদস্য মো. রমিজউদ্দিন লন্ডনী, মিজানুর রহমান, আবু ইউসুব নয়ন ও আতাউর রহমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।