• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মেঘনা

মেঘনার সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

মেঘনা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২: ৩৫
logo

Photo

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগ এলাকার পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় তার নাম উঠে আসে। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সে সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার ৪ নম্বর আসামি তাজুল ইসলাম তাজ।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, সম্প্রতি দায়ের করা একটি মামলার ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাকে মেঘনা থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৭ ঘণ্টা আগে