নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে মেঘনা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় অফিসের জনবল সংকট, আবাসন সমস্যা ও প্রশাসনিক বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরেন কর্মকর্তারা।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কর্মকর্তাদের সমস্যাগুলো লিখিত আকারে জমা দিতে হবে। এরপর পর্যায়ক্রমে সমাধান করা হবে। উপজেলায় মাদক ও জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার জন্য বলা হলো। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
তিনি বলেন, কিশোর গ্যাং দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি চন্দনপুর ইউনিয়নের সাতাননী গ্রামের আব্দুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার। এ সময় মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।