ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে: ড.সরওয়ার সিদ্দিকী

মনোহরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

মনোহরগঞ্জ উপজেলায় ১১দলীয় জোটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকার রোববার স্থানীয় পোমগাঁ উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯ (লাকসাম ও মনোহরগঞ্জ ) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড.একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সময় যত ঘনিয়ে আসছে, সারা বাংলাদেশে ১১দলীয় জোটের বিজয়ের পরিবেশ তত দৃশ্যমান হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ এখন আর কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ দলকে ক্ষমতায় আনতে চায় না।

তিনি বলেন, ইসলাম সাম্যের ধর্ম। কিছু লোক ভিন্ন ব্যাখ্যা দিয়ে ইসলামকে মানুষের কাছে কঠিনভাবে বোঝানোর অপচেষ্টা করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে বাংলাদেশের সকল শ্রেণিপেশার মানুষ মায়ের কোলে শিশুর চেয়ে বেশি নিরাপদ থাকবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করা হবে। তিনি আরো বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের কারণে জুলাই আন্দোলনের প্রয়োজন হয়েছিল। গত দেড় বছরে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের পক্ষে রায় দিয়েছেন তরুণেরা।

তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বেঁচে থাকার কার্ড দেবেন। ইভটিজিং ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের কার্ড দেবেন। তাহলে মানুষের কাজে লাগবে। রাজনৈতিক দলের দায়িত্ব কার্ড দেওয়া নয়। এটি ইউনিয়ন পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের কাজ। পরে তিনি সকলের কাছে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির সভাপতিত্বে ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল সালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটার মাইন উদ্দিন সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক নেতা এড.আশিকুর রহমান, মৈশাতুয়া ইউনিয়নের জামায়াতের আমির মো. মহিন উদ্দিন, জাহাঙ্গীর আলম মিয়াজী, মনোহরগঞ্জ উপজেলা ও ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াত এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত