• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মনোহরগঞ্জ

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত কুমিল্লার তাসলিমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২৭
logo

Photo

দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হতদরিদ্র তসলিমা বেগম (৩৫)। তাসলিমা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাঁড়িয়া হোসেনপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।

তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, দূরারোগ্য ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত তিনি। চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো তাসলিমার পরিবারের পক্ষে মোটেও সম্ভব নয়। এমতাবস্থায় দেশের বিত্তবান ও মানবিক মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তার স্বামী জহিরুল ইসলাম।

জহিরুল বলেন, চিকিৎসার জন্য মেডিকলে মেডিকলে ঘুরতে ঘুরতে আমার চাকুরি চলে গেছে। বেকারাবস্থায় বর্তমানে আর্থিক সংকটের কারনে স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে পারছি না। তবে, চিকিৎসা না করলে তাকে বাঁচাতেও পারবো না। তাই দেশবাসীর কাছে চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার স্ত্রীর জীবন বাঁচাতে পারে।

এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় তাসলিমার চিকিৎসা চালানো হলেও এখন অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়।

ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে,সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে তাসলিমার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: জহিরুল ইসলাম, মোবাইল নম্বর: ০১৭৮৪১৮৬৮৬৮ (পার্সোঃ) বিকাশ ও নগদ, সঞ্চয়ী হিসাব নম্বর ৭০১৭০৫০৮০২৮১৮, ডাচ-বাংলা ব্যাংক, নারায়ণগঞ্জ বিসিক শাখা, নারায়ণগঞ্জ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

২

কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

৩

লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাস চালক গ্রেপ্তার

৫

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সম্পর্কিত

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

স্বামীর পরকীয়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

কুমিল্লা নগরে ছাদ থেকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৪ ঘণ্টা আগে