• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মনোহরগঞ্জ

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২: ৪০
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২: ৫৭
logo

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২: ৪০
Photo

কুমিল্লার মনোহরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আনু মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি মা-বাবার অনুপস্থিতিতে চাচা-চাচির কাছে থাকছিল। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন আনু মিয়া শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

অভিযুক্ত আনু মিয়া (৮০) উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নে একটি গ্রামের বাসিন্দা। তবে তিনি একই ইউনিয়নের আরেকটি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনরা জানান, শিশুটির মা–বাবা ঋণের কারণে প্রায় এক মাস ধরে এলাকায় নেই। এ কারণে মেয়েটি তার চাচা ও চাচির কাছে থাকছে। ঘটনার দিন শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে আনু মিয়া ঘরে নিয়ে যান। শিশুটির সঙ্গে থাকা আরেক শিশুকে ৫০ টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। এরপর মেয়েটিকে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন আনু মিয়াকে আটক করেন। ওই দিন রাতে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

মনোহরগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

২

৯ কিলোমিটার সড়কে পাঁচ উপজেলার মানুষের বিড়ম্বনা

৩

কারিগরি শিক্ষা নির্ভর শিক্ষানীতি জাতির জন্য প্রয়োজন: মনিরুল হক চৌধুরী এমপি

৪

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

৫

দেবীদ্বারে ছুরিকাঘাতে দিন মজুর নিহত

সম্পর্কিত

৯ কিলোমিটার সড়কে পাঁচ উপজেলার মানুষের বিড়ম্বনা

৯ কিলোমিটার সড়কে পাঁচ উপজেলার মানুষের বিড়ম্বনা

১৭ ঘণ্টা আগে

২ দিন আগে
দেবীদ্বারে ছুরিকাঘাতে দিন মজুর নিহত

দেবীদ্বারে ছুরিকাঘাতে দিন মজুর নিহত

২ দিন আগে