মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার, ২ অপহরণকারী আটক

আবদুর রহিম, মনোহরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৩: ০৭
Thumbnail image

কুমিল্লার মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির আশিরপাড় আন নূর নুরানি মাদ্রাসা থেকে গত ২১ জুন সকালে নিখোঁজ হয় সাত বছরের শিশু মোহাম্মদ রাসেল।

একইদিন সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর তার পরিবার এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। ঐদিন সন্ধ্যায় নিখোঁজ হওয়া শিশুটির মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরই প্রেক্ষিতে গত কাল রাতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)দক্ষতা ও চৌকসতায় জামালপুর থেকে শিশু মোহাম্মদ রাসেলকে উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুটির পরিবার ও মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ২১জুন মাদরাসায় আসে শিশু মোহাম্মদ রাসেল। ঐদিন সকাল ১১টায় এক ছন্দবেশী অপহরণকারী রাসেলকে কিছু খাবার কিনে দেওয়ার কথা বলে অপরিচিত স্থানে নিয়ে যায়। মাদরাসার সিসিটিভির ফুটেজে ধরা পড়ে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার দৃশ্য। ২১জুন সন্ধ্যায় রাসেলের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর থেকে মনোহরগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে কয়েকটি দলে বিভক্ত হয়ে। অবশেষে মনোহরগঞ্জ থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় গত রাত ৯টা ৩০ মিনিটে জামালপুর থেকে অপহরণকারীদের কবল থেকে রাসেলকে জীবিত উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করা হয়।তাদেরকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।

মনোহরগঞ্জে অপহৃত শিশু রাসেলকে জামালপুর থেকে উদ্ধার। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিপুল চন্দ্র দে জানান- গত ২১জুন তারিখে আশীরপাড় আন নুর নুরানি মাদ্রাসা থেকে রাসেল (৭) নামের একটি শিশু অপহরণ হয়। উক্ত ঘটনায় মনোরমগঞ্জ থানায় অজ্ঞতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলার অজু করা হয়। উক্ত অপহৃত ভিকটিমকে জামালপুর জেলার জামালপুর সদর থানার দিকপাইত এলাকা থেকে উদ্ধার করা হয় এবং মূল অপহরণকারীসহ দু’জন আসামি গ্রেফতার করা ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত