• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মনোহরগঞ্জ

মনোহরগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা গঠনে সভা ও কুইজ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৯: ৪৯
logo

Photo

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার নাথেরপেটুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জেলা তথ্য অফিস কুমিল্লা এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সে জন্য তরুণদের নির্বাচনি ইশতেহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তারা আরও বলেন, তারুণ্যের প্রকৃত শক্তি হওয়া উচিত নৈতিকতা ও মূল্যবোধ। নৈতিক অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে পারিবারিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নৈতিকতা ও মূল্যবোধ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা পরিবার থেকেই গড়ে ওঠে।

সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে