• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মনোহরগঞ্জ

আজিমকন্যা দোলাও সংরক্ষিত আসনের এমপি হতে চান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৫১
logo

Photo

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব:) প্রয়াত আনোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হতে চান। এ জন্য তিনি বিএনপির হাইকমান্ডের কাছে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমার শহরকে জানিয়েছেন।

সামিরা আজিম দোলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। পরে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বর্তমান কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের উদ্যোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান দোলা। নির্বাচনে ওই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বিজয়ী হন। এখন দোলা সংরক্ষিত আসনের এমপি হতে চান।

জানতে চাইলে সামিরা আজিম দোলা গতকাল শুক্রবার দুপুরে আমার শহরকে বলেন,‘ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। পরে দলের নেতারা আমাকে সরতে বলেছেন। আমি তাঁদের কথা রেখেছি। আমি চাই আমাকে সংরক্ষিত আসনের এমপি করে দল মূল্যায়ন করুক। আমাকে দল বলেছে, মাঠে ধানের শীষের পক্ষে কাজ করতে । আমি কাজ করেছি। তখন আমাকে বলা হয়েছিল, আপনাকে আমরা সম্মানিত করব। দল ক্ষমতায় এলে। দলের চেয়ারম্যান মহোদয়ও তাই বলেছিলেন। আমি নারী কোটায় সংসদ সদস্য হতে বিভিন্ন জায়গায় যাচ্ছি। চেষ্টা করছি।’

সামিরা আজিম দোলার দুই ছেলে। তাঁর স্বামী পোশাক ব্যবসায়ী। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিবিএ। তাঁর গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে। তাঁর বাবা আনোয়ার উল আজিম ২০০১ সালে লাকসাম ও মনোহরগঞ্জ আসনে এমপি ছিলেন। ২০০৮ সালে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। গত বছর তিনি মারা যান। বাবার মৃত্যুর পর আনোয়ার উল আজিমের মেয়ে দোলা লাকসাম ও মনোহরগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। তাঁর প্রচারণা ও গণসংযোগে হামলা চালানো হয়। তাঁর আঙ্গুল ভেঙে যায়। তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে