• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মনোহরগঞ্জ

মনোহরগঞ্জে ভোটকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০২
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০৩
logo

মনোহরগঞ্জে ভোটকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০২
Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মনোহরগঞ্জ সেনা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন ও তাদের অধীনস্থ ইউনিটসমূহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়োজিত রয়েছে। এ প্রেক্ষাপটে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ৫ সিগন্যাল ব্যাটালিয়ন চারটি ভিন্ন উপজেলায় সেনা ক্যাম্প স্থাপন করেছে। এসবের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ এলাকা। আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে- এমন যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলার লক্ষ্যে সেনা সদস্যদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে মনোহরগঞ্জ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে একটি পরিস্থিতিনির্ভর মহড়া (Situational Training Exercise) আয়োজন করা হয়। উক্ত মহড়ায় এমন একটি কাল্পনিক পরিস্থিতির অবতারণা করা হয়, যেখানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অকস্মাৎ মিছিল করে এসে ভোটকেন্দ্রের বাহিরে অপেক্ষারত অতর্কিত হামলা চালায় এবং জনমনে আতংক সৃষ্টি করে। তাদের অতর্কিত হামলায় সাধারণ ভোটাররা ভীত হয়ে যায় এবং ভোট প্রদানে নিরুৎসাহিত হয়। একই সময়ে তারা সাধারণ জনগণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করার চেষ্টা করে।

পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঘটনার সংবাদ পাওয়া মাত্র পেট্রলরত সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে গমন করে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের নিষ্ক্রিয় করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক করে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।উক্ত মহড়ার মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

২

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৩ এর প্রার্থী

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে রাত ১০ টায়

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো নতুন তিনটি বাস

৫

নির্বাচনে অংশগ্রহণে বাস সার্ভিসের দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

সম্পর্কিত

উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন: ডা. তাহের

৭ ঘণ্টা আগে
নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৩ এর প্রার্থী

নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন কুমিল্লা-৩ এর প্রার্থী

১১ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে