নাঙ্গলকোটে মদ গাঁজাসহ ৭ জন আটক

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের তিনটি পৃথক অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। তিন মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের রিয়াদ হোসেন মুন্না (২৪), একই কাউছার (২৯), পেচাই মুড়ি গ্রামের সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের সোহাগ উদ্দিন (২৬), রামরায় গ্রামের শারমিন আক্তার (২৭), বাসন্ডা হৃদয় (২৬) ও নেত্রকোনা জেলার আটপাড়া গ্রামের মো. হিফজুর রহমান (৩২)।

জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের মাদক ব্যবসায়ী মীর কাশেমকে এলাকাবাসী ধাওয়া করলে তার বাড়ির সামনে মাদক রেখে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তথ্যে পুলিশ ওই এলাকা থেকে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারের পশ্চিমে এসআই কামালের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ বোতল বিদেশি মদ, ১৩ ক্যান বিয়ার ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অপরদিকে পেরিয়া ইউনিয়নের মুন্সি কলমিয়া গ্রামের ভুট্টোর হালিম দোকানের সামনে এসআই অঞ্জনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে এবং তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরিফুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত