বিএনপির কেউ চাঁদাবাজি অনৈতিক কাজ করলে নির্দ্বিধায় অভিযোগ জমা দিতে বললেন সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া নাঙ্গলকোট পৌরসভায় একটি অভিযোগ বাক্স স্থাপন করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, 'বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি অথবা অনৈতিক কার্যকলাপে জড়িত থাকলে দয়া করে নির্দ্বিধায় লিখিত অভিযোগ জমা দিন।'

অভিযোগ বাক্স স্থাপন করে রীতিমতো প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। ওই সংসদীয় আসনের লোকজন এ নিয়ে ফেসবুকে মন্তব্য করছেন। শুরুতেই এমন পদক্ষেপকে সবাই স্বাগত জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, এটি বাস্তবায়ন হলে এ আসনের মানুষ শান্তিতে থাকবেন।

এ ব্যাপারে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি এই এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। যে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করব। বিএনপি আমার দল। কিন্তু আমি জনগণের এমপি। যে কেউ অভিযোগ বাক্সে চিঠি দিতে পারবেন। তাদের পরিচয় গোপন রাখা হবে। আমার দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে আরও কঠোর হব। নাঙ্গলকোট ও লালমাই হবে সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত