নাঙ্গলকোটে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যারা

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

নাঙ্গলকোট উপজেলায় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি কর্তৃক ঘোষণা করেছে।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হচ্ছেন- সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পুরুষ) মো. শাহজাহান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক উত্তর বায়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মহিলা) তাহমিদা আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (পুরুষ) ইকবাল হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বিঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মহিলা) দিলরুবা আক্তার, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (পুরুষ) নজরুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (মহিলা) নাছিমা আক্তার পাখি, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা শিক্ষা অফিস হিসাব সহকারী মো. আকবর হোসেন চৌধুরী ও শ্রেষ্ঠ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিযুক্ত হয়েছেন মো. আবদুল ওয়াহাব।

উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত গত ১৭ মে এক পরিপত্রে এ তালিকা ঘোষণা করা হয়।

সাবিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. শাহজাহান এক প্রতিক্রিয়ায় বলেন, যে কোন স্বীকৃতি আনন্দের। এজন্য উপজেলা প্রশাসন, আমার সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অর্জন আমাকে ভবিষ্যতে আমার সহকর্মীদের সহযোগিতায় আরো আন্তরিকভাবে প্রাথমিক শিক্ষার উন্নয়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে উদ্ধুদ্ধ করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত