প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, বাংলাদেশি প্রবাসীরা ওই দেশের আইন মেনে চলতে হবে, প্রবাসীরা যেন কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেই দিকে নজর রাখতে হবে।

তিনি বলেন, নাঙ্গলকোট ও লালমাইয়ের জনগণের যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে আছি ও থাকব।

গতকাল শুক্রবার সৌদি আরব আল কাসিম যুবদলের সভাপতি আবু ইউছুপ ভূঁইয়ার উদ্যোগে ফাতেমা হোটেলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি কিন্তু এক মিনিটও বসে থাকি না। ওষুধ খাচ্ছি, গামাই গেছি, জ্বরে আক্রান্ত, পরিবারও অসুস্থ তারপরেও আপনাদের সেবায় পাশে আছি। আমি বিষয়ভিত্তিক কথা বলি, পরিবারের সেইভাবে দায়িত্ব নিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব আল কাসিম ফাতেমা হোটেল ও ফাতেমা স্টোরের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ভূঁইয়া, মোবাশ্বের আলম ভূঁইয়ার সহধর্মিণী, একমাত্র কন্যা এবং আল-কাসিমে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত