নাঙ্গলকোট প্রতিনিধি

নাঙ্গলকোটে একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে নিখোঁজের ৫দিন পর মেহেদী হাসান নামক এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সবুজ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন। গতকাল বুধবার রাতে পুলিশ সবুজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে ।
তিনি উপজেলার পাটোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে। মেহেদি হাসানের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর মামা শাহআলম বাদী হয়ে একজন নামীয়সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত সবুজকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার পাটোয়ার গ্রামের মরহুম ইব্রাহিম মিয়ার ছেলে মেহেদী হাসান (১৮) গত ৭ আগস্ট অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৮ আগস্ট তার মা কুসুম বেগম নাঙ্গলকোট থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার আদ্রা ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বাগান থেকে মেহেদির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদির অটোরিকশার চাবি এবং তার পরিধেয় বস্ত্র উদ্ধার করলেও তার অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মেহেদিকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক সমর বড়ুয়া জানান, এ ঘটনায় সবুজ নামক একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।