• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

নাঙ্গলকোটে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৯: ৪২
logo

Photo

নাঙ্গলকোটে কাজের উদ্দেশ্যে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হাসেম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট পৌরসভার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম পৌরসভার নাঙ্গলকোট উত্তরপাড়ার প্রয়াত ইতিম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সনজয় চন্দ্র শীলও আহত হয়েছেন। তিনি মক্রবপুর এলাকার সোহাদব চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সনজয় মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট পৌর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আবুল হাসেম রাস্তা পার হতে গিয়ে সনজয়ের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. নিজাম উদ্দিন জানান, তাঁর বাবা নাঙ্গলকোট-লাকসাম সড়কের শাহজালাল নার্সারিতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সকাল ১১টা ৫০ মিনিটে তাকে সরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার উপ-পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৩

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৪

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৫

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১ ঘণ্টা আগে
মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৯ ঘণ্টা আগে

১ দিন আগে
বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১ দিন আগে