নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইচ্যুত হয়েছে। আজ সোমবার দুপুর ৩টা ১৫মিনিটের দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগন্যালের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিকট আওয়াজে ট্রেনের এসি চেয়ার কোচের বগি নং ছ-১৩১৮টি রেল পথ থেকে ছিটকে পড়ে ট্রেনটি থেমে পড়ে। ফলে ট্রেনটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কেউ হতাহত হয়নি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের কয়েক‘শ যাত্রীদের তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় মাঝিপাড়া গ্রামের বজলুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের মাঝিপাড়া নামকস্থানে পৌঁছলে একটি বিকট আওয়াজের সাথে-সাথে ট্রেনের এসি চেয়ার কোচের একটি লাইনচ্যুত হয়। এক পর্যায়ে যাত্রীদের আর্তচিৎকারে ট্রেনের চালক ট্রেনটি থামিয়ে দেন।

চট্টগ্রাম থেকে কসবাগামী যাত্রী এনামুল বলেন, ট্রেনটি হাসানপুর রেলস্টেশন ছেড়ে আসার পর মাঝিপাড়া নামকস্থানে আসলে বিকট আওয়াজে ট্রেনের মাঝখানের একটি বগি লাইনচ্যুত হয়।

সোমবার সন্ধ্যার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ট্রেনটি ট্রেনের কোচ এবং লাইন মেরামতে করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি জানান, ট্রেনটি উদ্ধার না হলেও চলাচল স্বাভাবিক করা হয়েছে। অন্য লাইনে ট্রেন চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত