নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, গ্রেপ্তার ১

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় আব্দুল জলিল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিল্টন চাকমার নেতৃত্বে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের যৌথ অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিনসহ মোট ৫ হাজার ৫২৪ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে নেওয়া হয়।

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত