নাঙ্গলকোটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলোটসহ মো. বাপ্পী হোসেন ওরফে সাইফুলকে (২৫) গ্রেপ্তার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

আজ সোমবার রাত আড়াইটার দিকে হাসানপুর বাজার ওমর ফারুক এর চা দোকান এর সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর আব্দুল মান্নানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় ফোর্সসহ হাসানপুর বাজার এলাকায় অভিষান চালিয়ে বাপ্পীকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নাহিদ আহমেদ সবুজ বলেন, থানায় মাদক আইনে মামলা শেষে অভিযুক্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত