• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

ভিমরুলের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

হাসপাতালে ভর্তি আরো দুই শিশু

নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ১৩
logo

ভিমরুলের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

নাঙ্গলকোট প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০: ১৩
Photo

নাঙ্গলকোটে রাস্তার পাশে খেলারত অবস্থায় মোস্তাকিম নামের তিন বছরের শিশু ভিমরুল পোকার কামড়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকের কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। মোস্তাকিম উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের নেছার উদ্দিনের ছেলে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নেছার উদ্দিনের ভাতিজা আকাশ (১০) ও সাইফ (৪)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শিহর গ্রামের রাস্তার পাশের মাঠে শিশু মোস্তাকিম তার জেঠাত ভাই ও চাচাতো ভাইদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় খেলা অবস্থায় পাশের পেয়ারা গাছে আগ থেকে থাকা ভিমরুল পোকা তাদের ওপর আক্রমণ করে। একপর্যায়ে তাদের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কামড় দিলে মোস্তাকিম একটু দৌড় দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং অন্যরা অতিরিক্ত ব্যথায় চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে এলাকাবাসী এসে আহত অবস্থায় শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিন শিশুর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। বাকি আহত ২ জনের চিকিৎসা চলছে।

এ বিষয়ে শিহর গ্রামের শহীদ বলেন, দুপুর বেলায় তারা তিনজনে খেলা করছিল। তারা জানতোনা মাঠের পাশে ভিমরুলের পোকার বাসা ছিল। হঠাৎ ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। পরে গ্রামের কয়েকজন লোক আগুন হাতে নিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় আরো বাসা রয়েছে। দ্রুত বাসাগুলো গুড়িয়ে দেয়া প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় বিষাক্ত ভিমরুলের বাসা নিধনের অভিযান করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে