কিস্তি শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

বেসরকারি ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি শোধ করতে না পেরে ছামেনা আক্তার (৩৯) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে নাঙ্গলকোট পৌরসভার হরিপুর গ্রামের দক্ষিণ-পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। ছামেনা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আমিন উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমিন উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত আছেন। গত ৮ জুলাই তিনি ছুটিতে বাড়ি আসেন। তিনি আসার পর বিভিন্ন ব্যাংক ও এনজিও কর্মীরা কিস্তির টাকার জন্য বাড়িতে আসা শুরু করেন। এ নিয়ে স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বুধবার পাওনাদার ও এনজিও কর্মীদের সঙ্গে আমিন উদ্দিনের বসার কথা ছিল। কিন্তু বুধবার সকালে ছামেনা আক্তার বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্বজনদের দাবি, বিভিন্ন ব্যাংক ও এনজিও মিলিয়ে ছামেনা অন্তত ৩০ লাখ টাকার ঋণ ছিল। তবে কেন এবং কী কারণে তিনি এত টাকা ঋণ নিয়েছিলেন সে বিষয়ে স্বজন বা পরিবারের কাউকে কিছু জানাননি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঋণের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত