• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

নাঙ্গলকোটে ৭ মাসের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যা করল মা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৮
logo

Photo

কুমিল্লার নাঙ্গলকোটে নাজমুল হাসান ফারাবী নামের সাত মাস বয়সী এক শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে (২০) আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ফাতেমা বেগম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পাশের ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।

নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, গত শনিবার সকালে ফাতেমা তার সাত মাসের ছেলে ফারাবিকে নিয়ে নিশ্চিন্তপুর তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশচাপা দিয়েছেন।

ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি মো. শাহিনুর ইসলাম বলেন, সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত ফাতেমা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির মা স্বীকার করেছেন, শিশুটি খুব বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশ চাপা দেন। এতে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

২

তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

৩

কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

৪

চৌদ্দগ্রামে ভবন ভাঙার সময় নারী শ্রমিকের মৃত্যু

৫

কুমিল্লা পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত দুজন

১০ ঘণ্টা আগে
তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

তিতাসে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১১ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে