পাভেল রহমান, নাঙ্গলকোট

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়ক বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া যে বড় মনের পরিচয় দিয়েছেন। এটা ইতিহাস হয়ে থাকবে। ২০বছর কুমিল্লা সদরে রাজনীতি করেছি। ২বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। আমার দলীয় নমিনেশানের জন্য আমার নেতা-কর্মীরা ৫৯দিন আন্দোলন করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে ডেকে নিয়ে বলেছেন, দেশের এবং দলের বৃহত্তর স্বার্থে সহযোগিতা করতে হবে। আমি সেটা মেনে নিয়ে আমার নেতা-কর্মী ও সাধারণ জনগণের বুকভরা কান্না নিয়ে দলের বৃহত্তর স্বার্থে আমার নেতা-কর্মীদের কুমিল্লা-৬ সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নিকট তাদেরকে তুলে দিয়েছি। কুমিল্লার প্রতিটি সংসদীয় আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা জয়লাভ করবে।
ইয়াছিন গতকাল সোমবার রাতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই )সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থনে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু। প্রধান বক্তার বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া।
ইয়াছিন আরও বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে। প্রতিপক্ষকে দূর্বল না ভাবা বুদ্ধিমানের কাজ হবে। দেড়যুগের পর সত্যিকারের নির্বাচনের সময় এসেছে। পান্তাভাত খেয়ে সকাল-সকাল ভোট কেন্দ্রে যেতে হবে। বিকেলে আনন্দ নিয়ে ভোটকেন্দ্রের রোজাল্ট নিয়ে আসতে হবে। কেন্দ্রীয়ভাবে যে রিপোর্ট আছে কুমিল্লা-১০ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। ধানের শীষের প্রার্থী যতবেশী ভোটের ব্যবধানে জয়লাভ করবে কেন্দ্রীয়ভাবে আবদুল গফুর ভূঁইয়াকে বেশি মূল্যায়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, উপজেলা যুবদল সাবেক আহবায়ক মনিরুল ইসলাম প্রমুখ।