নাঙ্গলকোট প্রতিনিধি

নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের অটোরিকশা চালক মেহেদী হাসান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ওমরগন্জ বাজারে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন, মাওলানা এসএম মহি উদ্দিন, যোবায়ের হোসেন, নিহতের মামা মামলার বাদী শাহ আলম, নূর আলম, পাটোয়ার প্রবাসী সমাজকল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক জাকির হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, পাটোয়ার প্রবাসী সমাজকল্যাণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম খন্দকার পলাশ। এসময় কয়েকশ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মেহেদী ৭ আগস্ট নিখোঁজ হন। ৮ আগস্ট থানায় জিডি হয়। কিন্তু পুলিশ তাকে খুঁজে না পেয়ে আমরা ৫ দিন পর আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের পরিত্যক্ত বাড়িতে মোহেদীর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেই। এখন পর্যন্ত পুলিশ আসামিদের শনাক্ত করতে পারেনি। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে থানা পুলিশকে আসামি শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।