• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

একই চরিত্রে ৬১ বার রেকর্ড গড়া অভিনেতা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৬: ৫৯
logo

একই চরিত্রে ৬১ বার রেকর্ড গড়া অভিনেতা

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১৬: ৫৯
Photo

ভারতের চলচ্চিত্রের দুনিয়ায় এমন এক অভিনেতা ছিলেন, যিনি খলনায়ক হিসেবেই দর্শকের মন জয় করেছিলেন। তাঁর অভিনয়জীবন ছিল ৪০ বছরেরও বেশি। অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে। জন্মেছিলেন এক ধনী কাশ্মীরি পরিবারে। আর অভিনয়জীবনে তিনি একটি চরিত্রে অভিনয় করেছেন ৩-৪ বার নয়, টানা ৬১ বার!

সম্প্রতি এ অভিনেতার জন্মবার্ষিকীতে স্মরণ করা হচ্ছে তাঁকে। সচ্ছল পরিবার থেকে উঠে এসেও তিনি বেছে নিয়েছিলেন অভিনয়ের কষ্টকর পথ। ১৯৩০ সালে মাত্র ২৬ টাকা সঙ্গে করে মুম্বাইয়ে পাড়ি দেন তাঁর স্বপ্নপূরণে।

এই অভিনেতা আর কেউ নন—জীবন। ‘ঘর কি ইজ্জত’, ‘মেলা’, ‘ধর্মবীর’ ‘আফসানা’—খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। অভিনয়ের প্রতি জীবনের আগ্রহ আর নিষ্ঠাই তাঁকে দ্রুত আলাদা করে তোলে। তবে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছিলেন তিনি নারদ মুনির চরিত্রে, যাতে তিনি অভিনয় করেছেন ৬১ বার। এই চরিত্রের সুবাদেই তাঁর নাম ওঠে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

‘সুরক্ষা’, ‘লাওয়ারিস’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘স্টেশনমাস্টার’, ‘নাগিন’সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন জীবন। ১৯৮৭ সালে ৭১ বছর বয়সে মুম্বাইয়ে মৃত্যু হয় অভিনেতার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

২

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

৩

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

৪

বক্স অফিসে কেমন পারফর্ম করলো বিজয়ের শেষ সিনেমা?

৫

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পুনম

সম্পর্কিত

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

১৪ দিন আগে
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

১৭ দিন আগে
পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

১৯ দিন আগে

২৪ জুলাই ২০২৬