• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাবি করা গণমাধ্যমকে রাষ্ট্রের নীতিমালা মানতে হবে: তথ্যমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৮: ০২
logo

Photo

সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সরকার কাজ করছে জানিয়ে তথ্য ও স¤প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত কাজ করছেন। আগামী ১৮ জুন ন্যাশনাল অ্যাকশন কমিটির সঙ্গে মতবিনিময় সভা করবেন। আশা করি সাংবাদিকদের সংকট সমাধানের পথ বের হবে। শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাবি করা গণমাধ্যমকে রাষ্ট্রের নীতিমালা মানতে হবে বলে বলেও জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে তৎকালীন একদলীয় শাসন ছিল। তখন সংবাদপত্রের মূল চেতনাকে হত্যা করা হয়।

তিনি সংবাদপত্রের নিষিদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, তখন সংবাদপত্র ও গণতন্ত্র ছিল চ্যালেঞ্জ। তিনি বলেন, এখন আবার সাংবাদিকতা ও সংবাদপত্রের কালো পরিবেশ একাকার হয়ে গেছে। কোনও কোনও ক্ষেত্রে এখনও প্রকৃত স্বাধীনতা নেই। এই প্রযুক্তির মাধ্যমে সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই ৫০ বছরের আগের ইতিহাসের পাশাপাশি এখনকার পরিস্থিতি নিয়েও এগিয়ে যেতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্রকে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি ফ্যাসিবাদের নাভিশ্বাসের ওপর দাঁড়িয়ে ৩১ দফার ভিত্তিকে দেশ চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে গণমাধ্যমের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তবে মালিক যদি সঠিক পরিবেশ ও বেতন না দেয়, সেখানে রাষ্ট্রের কিছু করার থাকে না।

তিনি বলেন, কেউ নতুন করে ফ্যাসিবাদ হতে হওয়ার আগে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের শিখন্ডি পাঠ করতে হবে। সেখান থেকেও কিছু শেখা যাবে। তথ্য মন্ত্রণালয় হচ্ছে নীতিমূলক শাখা। গণমাধ্যমের ভূমিকা দেশের সব মানুষের জন্য। আর নাগরিক সাংবাদিকদের পাশ কাটানোরও কোনও সুযোগ নেই। এখনকার নতুন সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে এর অপপ্রয়োগ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেই গণমাধ্যম নিজেদেরকে শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাবি করবে, তাদেরকে অবশ্যই রাষ্ট্রের নীতিমালা মানতে হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

২

দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

৩

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

৪

সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা : কৃষিমন্ত্রী

৫

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবদল নেতা বাদরু

সম্পর্কিত

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

১৮ ঘণ্টা আগে
দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

দাড়ি কারও ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নাত : মনিরুল হক চৌধুরী

২ দিন আগে

৩ দিন আগে