• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার মামলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৭: ৫৬
logo

Photo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ ওরফে অবন্তিকার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট থেকে সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ। তবে অবন্তিকার সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের নাম চার্জশিটে আছে। গতকাল রোববার (১০ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান কুমিল্লার প্রধান বিচারিক হাকিমের আদালতে ওই চার্জশিট দেন।।

অবন্তিকার বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায়। দ্বীন ইসলামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

২০২৪ সালের ১৫ মার্চ সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকার দমকল পুকুরপাড়ের অরণি বাসায় আত্মহত্যা করেছিলেন অবন্তিকা। এ ঘটনায় অবন্তিকার মা কুমিল্লার সংস্কৃতি ও শিক্ষকতা অঙ্গনের পরিচিত মুখ তাহমিনা বেগম শবনম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। ঘটনার পর ওই দুজন গ্রেপ্তার হন। পরে তাঁরা জামিনে মুক্ত হন।

এদিকে এই চার্জশিট ক্ষোভ প্রকাশ করেছেন অবন্তিকার মা তাহমিনা বেগম। তিনি বলেন, অবন্তিকা মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টে দ্বীন ইসলামকে অভিযুক্ত করে গেছে। তাঁর নাম চার্জশিটে নেই। এটা হতে পারে না। এটা নিয়ে আমি না রাজি দেব আদালতে।

মামলাটির তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তদন্তে অভিযোগের প্রমাণিত না হওয়ায় সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহিত দেওয়া হয়েছে। এতে ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। গুরুত্বপূর্ণ সব ধরনের আলামত জব্দ করা হয়। চুলচেরা বিশ্লেষন করে চার্জশিট দেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কিছু যাত্রী সাঁতরে বাঁচলেও অধিকাংশকে নিয়েই ডুবে গেল বাস

২

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল

৪

দিনাজপুরে গাড়ি সাইড দেওয়া নিয়ে বরযাত্রী ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

৫

যানজট কমাতে ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় আসছে পরিবর্তন

সম্পর্কিত

কিছু যাত্রী সাঁতরে বাঁচলেও অধিকাংশকে নিয়েই ডুবে গেল বাস

কিছু যাত্রী সাঁতরে বাঁচলেও অধিকাংশকে নিয়েই ডুবে গেল বাস

১১ ঘণ্টা আগে
ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে, হতাহতের শঙ্কা

১২ ঘণ্টা আগে