ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

Thumbnail image

ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস ছিল আজ মঙ্গলবার।

প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন। সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কক্ষে দেখা যায় উৎসব পরবর্তী উষ্ণ ও আনন্দময় পরিবেশ। কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটান।

অনেককেই দীর্ঘ ছুটির পর কাজের পাশাপাশি ঈদের অভিজ্ঞতা ও ভ্রমণের গল্প শেয়ার করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সচিবালয়ে ধীরে ধীরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত