• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২০: ০৭
logo

Photo

বিরোধী দল অসাংবিধানিক উপায়ে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, রাষ্ট্র আবেগ দিয়ে নয়, বরং সুনির্দিষ্ট আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে সব প্রক্রিয়া অবশ্যই প্রচলিত আইন, বিধি-বিধান এবং সংবিধানের কাঠামোর মধ্যে হতে হবে।

তিনি উল্লেখ করেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, যেখানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব বর্তমানে নেই। জুলাই জাতীয় সনদ অনুযায়ী এমন কোনো পরিষদ গঠন করতে হলে প্রথমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

সংসদ অধিবেশনে তিনি আরও বলেন, বর্তমানে সবাই সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশনে নয়। জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিষয়টি এখন বিচারাধীন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তবে আগে সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে। আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হলে তবেই পরিষদ গঠন বা শপথ গ্রহণের প্রশ্ন আসতে পারে। এর আগে এ ধরনের কোনো পদক্ষেপকে তিনি অসাংবিধানিক বলে অভিহিত করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

৩

বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৪

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

৫

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

সম্পর্কিত

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৭ ঘণ্টা আগে
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

২০ ঘণ্টা আগে

২ দিন আগে