• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

সব রেল গেট অটো সিস্টেম করা হবে : কৃষিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৪: ৩৪
logo

Photo

কুমিল্লা সদর দক্ষিণে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ রোববার সকাল ১১টায় তিনি কুমিল্লা সদর দক্ষিণের দুর্ঘটনাস্থলে আসেন।

পরিদর্শন শেষে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেসব এলাকায় রেল ক্রসিং রয়েছে, সেখানে অটোমেটিক গেট নির্মাণের পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশে এসব গেটকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এ এলাকায় গেটম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটতো না।

আমরা দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সব রেলগেট অটো সিস্টেম করার জন্য চেষ্টা করবো।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার রাতে ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাত পুরুষ, দুই নারী ও তিন শিশুর মৃত্যু হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

২

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

৩

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

সম্পর্কিত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

দেশে ১০১টি পার্ক নির্মাণ করবে সরকার: গণপূর্ত মন্ত্রী

১৫ ঘণ্টা আগে
বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

বন্যাকবলিত এলাকার কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে জরুরি সহায়তা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

২০ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে