• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২: ৪২
logo

Photo

দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৫ দেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক বিতরণ করা হবে।

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে আগামী রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হতে যাচ্ছে।

মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সপ্তাহব্যাপী র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময়সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন রয়েছে। এ ছাড়া ১৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় মানিক মিয়া এভিনিউয়ে র‌্যালি, সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তি প্রদর্শন ও ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা করা হবে।

২০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) ‘মৎস্য অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক সেমিনার। ২১ আগস্ট সকাল ১০টায় কারওয়ান বাজার মৎস্য আড়তে মৎস্যবিষয়ক আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামে ‘মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি বৃদ্ধিতে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনাসভা। ২৩ আগস্ট সকাল ১০টায় মৎস্য ভবনে মৎস্যজীবী, মৎস্যচাষি, জেলে এবং আড়তদারদের সঙ্গে মতবিনিময়সভা ও ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা।

২৪ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর সমাপ্তি হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

২

জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ

৩

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

৪

এসএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ফুটেজ পাঠানোর নির্দেশ

৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

সম্পর্কিত

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬

২ ঘণ্টা আগে
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ

জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ

২ ঘণ্টা আগে
ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

৩ ঘণ্টা আগে