• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

চাঁদপুরে ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু: ৩ আসামি গ্রেপ্তার

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২০: ১৮
logo

Photo

চাঁদপুরের ফরিদগঞ্জে কলাপাতা কাটাকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে ঘুষিতে সিএনজি চালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৫০) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন।

গ্রেপ্তার আসামিরা হলেন-অবসরপ্রাপ্ত নৌ সদস্য আবুল বাশার (৬৩) এবং তার দুই ছেলে সাহাদাত হোসেন (৪০) ও ইমাম হোসেন (৩০)।

এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে রমজান আলী লিটনের দোকানের সামনে আবুল বাশারের ঘুষিতে বিল্লাল হোসেন নামে অটোরিকশা চালক মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে কাউসার হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল বাশার ও তার দুই ছেলেকে আসামি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিহত বিল্লাল হোসেন ছাগলের খাবারের জন্য একই বাড়ির চাচাতো ভাই আবুল বাশারের কলাগাছ থেকে কলাপাতা কাটেন। এ ঘটনাকে কেন্দ্র করে আবুল বাশারের ছেলে সাহাদাত হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর জেরে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ইছাপুর গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে বিল্লাল হোসেনকে দেখতে পেয়ে আবুল বাশার ও তার দুই ছেলে তাকে ঘিরে ধরে তর্কে জড়ান। একপর্যায়ে আবুল বাশার বিল্লালকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত আবুল বাশার ও তার দুই ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যান।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার দিকনির্দেশনায় ফরিদগঞ্জ থানার একটি বিশেষ দল রাতেই আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুর সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করার পর দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

২

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৩

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

৪

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

৫

আজ থেকে বিশেষ নৌরুটে লঞ্চ চলাচল, সদরঘাটে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা

সম্পর্কিত

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৩ দিন আগে