সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হলেন রাশেদা আক্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক হয়েছেন রাশেদা আক্তার। কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে তাঁকে প্রেষণে ওই বিদ্যালয়ের দায়িত্ব দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আজ সোমবার তিনি যোগদান করবেন।

এদিকে সকালে তিনি ফয়জুন্নেছার প্রভাতি শাখার শিক্ষকদের কাছ থেকে বিদায় নেন। এরপর তিনি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হন। ২০২২ সালের নভেম্বরে তিনি নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ সময় কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পারিবারিক কারণে তিনি ঢাকার স্কুল বেছে নেন।

জানতে চাইলে রাশেদা আক্তার বলেন, আমার পরিবারের সদস্যরা বেশিরভাগই ঢাকায় থাকেন। চাকরিও আছে তিন বছরের মতো। তাই নিজ জেলা ছেড়ে ঢাকায় চলে আসছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত