• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে উৎসর্গ করতে হবে : শিক্ষামন্ত্রী

বাসস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৭: ৩৪
logo

Photo

শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরো সুন্দর ও সমৃদ্ধ হয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘শিক্ষাজীবন শেষে অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশ ও সমাজের কল্যাণে উৎসর্গ করতে হবে।’

আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ বক্তব্য রাখেন।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এমন মানবসম্পদ প্রয়োজন, যারা প্রযুক্তিকে দেশের বাস্তবতা ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজে লাগাতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত পরিবর্তনের যুগে শিক্ষার্থীদের নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। বিশেষ করে যারা ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য রাখেন না, তাদের কাছে সহজ ও সাশ্রয়ী প্রকৌশল সমাধানের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত।’

সমাবর্তনকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, এটি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি, অভিভাবকদের ত্যাগের সার্থকতা এবং শিক্ষকদের জন্য আনন্দের মুহূর্ত।

আইইউটি-কে ওআইসি ও বাংলাদেশের মধ্যকার গভীর সম্পর্কের প্রতিফলন আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে শিক্ষা অর্জনের মাধ্যমে একটি যৌথ প্ল্যাটফর্ম পান, যা ভবিষ্যতে গবেষণা, শিল্প ও শিক্ষার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে রূপ নেবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতি অব্যাহত সমর্থনের জন্য তিনি ওআইসি এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান।

সমাবর্তন অনুষ্ঠানে ৬৫৯ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৭ জন শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ রানী ‘ওআইসি গোল্ড মেডেল’ এবং অপর ৬ জন শিক্ষার্থী ‘আইইউটি গোল্ড মেডেল’ লাভ করেন। শিক্ষামন্ত্রী তাদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

২

শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে উৎসর্গ করতে হবে : শিক্ষামন্ত্রী

৩

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

৪

যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির প্রশ্নফাঁস ও পরীক্ষা স্থগিত নিয়ে হাসনাতের স্ট্যাটাস

৫

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সম্পর্কিত

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

৯ ঘণ্টা আগে
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

১১ ঘণ্টা আগে
যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির প্রশ্নফাঁস ও পরীক্ষা স্থগিত নিয়ে হাসনাতের স্ট্যাটাস

যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির প্রশ্নফাঁস ও পরীক্ষা স্থগিত নিয়ে হাসনাতের স্ট্যাটাস

১ দিন আগে