যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

Thumbnail image

যশোরের চৌগাছা উপজেলায় মকবুল হোসেন (৪৫) নামে একজন কলেজ শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মকবুল হোসেন চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি পাশাপোল জামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে মকবুল হোসেন মোটরসাইকেল চালিয়ে যশোর থেকে নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের আমবটতলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, মৃত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে শণাক্ত করার চেষ্টা চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত