নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাট এলাকায় আজ শনিবার ভোর চারটায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইস্রাফিল (৫৬) ও বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক। সাখাওয়াত হোসেন ইস্রাফিল রূপসী বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক আবদুল ওহাবের ছোট মেয়ে মেঘলার স্বামী। রূপসী বাংলার সম্পাদক আসিফ তরুনাভ তরুণ ও নির্বাহী সম্পাদক আরিফ অরুনাভ অরুণের বোন।
নিহত অপর শিক্ষক নগরের কুমিল্লা নগরের নতুন চৌধুরী পাড়া এলাকার আবদুল মমিন ও ইঞ্জিনিয়ার আবদুল বাতেনের ছোট বোন।
দুর্ঘটনায় আহত প্রয়াত সাখাওয়াত হোসেন ইস্রাফিলের সহধর্মিনী নাদিরা আফরোজ মেঘলাকে চট্রগ্রাম থেকে কুমিল্লায় আনা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য।

দুর্ঘটনাকবলিত বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে কক্সবাজারের উদ্দেশে গতকাল রাতে যাচ্ছিল। বাসটিতে বুড়িচংয়ের বাকশিমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তারা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পাশের একটি ইটভাটার শ্রমিকরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনেন। পরে আহতদের কেরানীহাট ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।এতে দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।