• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরছে রাজধানীতে

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৯: ৩১
logo

Photo

টানা আট দিনের দীর্ঘ ঈদ ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। খুলছে সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ গত দুদিন ধরে রাজধানীতে ফিরতে শুরু করায় বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়।

রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গত কয়েকদিনের শুনশান নীরবতা ভেঙে গণপরিবহনের সংখ্যা বেড়েছে।

রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই অফিসগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনের যাত্রীখরা কাটিয়ে বাসগুলোতে উপভোগ্য ভিড় থাকায় পরিবহন শ্রমিকদের মাঝেও স্বস্তি দেখা গেছে।

রাজধানীর রামপুরা এলাকায় বসবাসকারী বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবু সাদাত বলেন, পরিবার নিয়ে ঈদ কাটিয়ে গতকাল সোমবার ঢাকা ফিরেছি। সকালে মহাখালী অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বাসে যাত্রী থাকলেও স্বাভাবিক সময়ের মতো সেই যানজট নেই। যাতায়াতে বেশ স্বস্তি পাচ্ছি। আগামী সপ্তাহের কর্মদিবসে রাজধানীর স্বাভাবিক চিত্রে ফিরবে বলে জানান তিনি। একই চিত্র দেখা গেছে গুলশান ও বনশ্রী এলাকায়।

গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরাফাত ইসলাম জানান, চক্রাকার বাসে ওঠার জন্য প্রতিদিন যে দীর্ঘ লাইন থাকে, তা তুলনামূলক কম।

তিনি মনে করেন, অফিস খুললেও আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি এবং এরপর শুক্র-শনিবার রয়েছে। ফলে আগামী রোববার থেকেই রাজধানী তার পূর্ণ ও চিরচেনা রূপে ফিরবে।

সকাল থেকেই গুলিস্থান থেকে ধানমন্ডি হয়ে গাবতলী, কল্যাণপুর, শাহবাগ-আসাদ গেট হয়ে গাবতলী মিরপুর, আবার ফার্মগেট হয়ে মিরপুর, উত্তরা অভিমুখী সব সড়কে বাসের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি দেখা গেছে। সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং অ্যাপের মোটরসাইকেলগুলোর উপস্থিতিও ছিল লক্ষণীয়। প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়সহ মতিঝিল ও কারওয়ান বাজার এলাকায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অফিস পাড়া। দীর্ঘ ছুটির আলসেমি কাটিয়ে নতুন উদ্যমে কাজে ফিরছেন নগরবাসী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

২

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

৩

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

৪

অচিরেই একাত্তরের বাংলাদেশে ফিরতে চান ড. মুহম্মদ জাফর ইকবাল

৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

সম্পর্কিত

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

১৩ ঘণ্টা আগে
হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

১৪ ঘণ্টা আগে
আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

১৮ ঘণ্টা আগে