• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

আজ থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন কুমিল্লার যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১২: ৫৪
logo

Photo

আজ থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন কুমিল্লার যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার থেকে কক্সবাজার পর্যন্ত যাবে। কুমিল্লার তিন স্টেশন- কুমিল্লা, লাকসাম ও নাঙ্গলকোটে যাত্রীরা এই সুবিধা পাবেন।

বর্ধিত পথের এই যাত্রায় আজ রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করবে ট্রেনটি। রাত ১১টা ৫৭ মিনিটে ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ২টা ৪০ মিনিটে। সেখানে বিরতির পর রাত তিনটায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গন্তব্যে পৌঁছাবে সকাল ৬টায়।

মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচে আসন সংখ্যা থাকে সর্বোচ্চ ৭৩৬টি পর্যন্ত। ট্রেনটি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এই রুটে চলে। সাপ্তাহিক বন্ধ রোববার।

এই যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম বলেন, “আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

“মন্ত্রী মহোদয় এই যাত্রা উদ্বোধন করবেন। ঢাকা থেকে চট্টগ্রামের পথে আগে চলার সময় যে স্টেশনগুলোতে মহানগর এক্সপ্রেস থামত, তাঁরমধ্যে শুধু কুমিরা স্টেশনটি বাদে বাকি স্টেশনগুলোতে এখনো ট্রেনটি থামবে। এসব স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন।”

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রায় আগের মতই ১৬টি কোচই থাকছে বলে জানান পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।

তিনি বলেন, “যাত্রীদের চাহিদার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোচ সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।”

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কক্সাবাজারের পথে চলাচলের সিদ্ধান্তের বিষয়টি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টকে জানানো হয়েছিল।

ফিরতি যাত্রায় ট্রেনটি কক্সবাজার থেকে ছাড়বে সকাল ৯টায়। চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে বেলা ১২টা ১০ মিনিটে। যাত্রা বিরতি শেষে আবার ছাড়বে ১২টা ৩০ মিনিটে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ঢাকা-কক্সবাজার রুটে এই ট্রেনটির প্রতি যাত্রা শেষ করতে সময় লাগবে সাড়ে ৯ ঘণ্টা।

ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসার পর মহানগর এক্সপ্রেস বর্তমানে ১১টি স্টেশনে যাত্রাবিরতি দিবে।

স্টেশনগুলো হল- ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশন।

তবে মহানগর এক্সপ্রেস ট্রেনটির কক্সবাজার যাত্রায় আগের নির্ধারিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

বর্তমানে ঢাকা থেকে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন কক্সবাজারে পথে চলাচল করে।

ঢাকা থেকে চলা কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়া মধ্যবর্তী অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি দেয় না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজ থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারবেন কুমিল্লার যাত্রীরা

২

বাস্তবায়নের পথে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

৩

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

সম্পর্কিত

বাস্তবায়নের পথে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

বাস্তবায়নের পথে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

২ ঘণ্টা আগে
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে
চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১ দিন আগে

২ দিন আগে