আমার শহর ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে শ্রমিক শ্রেণি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয়।
বাংলাদেশেও শ্রমিক সমাজ বরাবরই অবহেলিত থেকেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে।
নজরুল ইসলাম খান বলেন, অতীতে অগণতান্ত্রিক শাসনামলে মালিকপক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিকরা নানা সমস্যার সম্মুখীন হয়েছে এবং তাদের সংগঠিত হওয়ার অধিকার সীমিত করা হয়েছিল।
তিনি বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি ও শ্রমিকদলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং আন্দোলনে হতাহতের ঘটনাও ঘটে। তিনি আরো বলেন, বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক অস্থিরতা সাধারণ মানুষের জীবনমানকে কঠিন করে তুলেছে। একই সঙ্গে দেশে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে অনেক শিল্প- কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে।
নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময় ধরে ন্যূনতম মজুরি কাঠামো হালনাগাদ হয়নি এবং সরকারি দপ্তরগুলোতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি পাওয়ায় শ্রমবাজার অনিশ্চিত হয়ে উঠছে। এতে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।
নজরুল ইসলাম খান বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প খাতেও উৎপাদন হ্রাস পাচ্ছে এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।