• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

বরিশালে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০: ১৮
logo

বরিশালে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০: ১৮
Photo

বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাকপ্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)। মৃত রমজান ও মোহাম্মদ সম্পর্কে মামাতো ও ফুফাতে ভাই।

মৃত শিশুর স্বজন মোশারফ হাওলাদার জানান, তার মেয়ে আয়শা বেগম ঈদের পরদিন রোববার সকালে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বেড়াতে আসেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়।

তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল ১০টার দিকে নিকটস্থ পার্শ্ববর্তী মাদারিপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, হাসপাতালের আনার অনেক আগেই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।

বাগানে মিলল অর্ধগলিত লাশ: এদিকে, বরিশালের বাকেরগঞ্জে বাগানের ভেতর একটি ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আমির আলী খানের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে বাগানের ভেতর ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ডোবার পাশ থেকে পচা গন্ধ আসছিল। পরে পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। তারা এসে লাশ উদ্ধার করে। চরামদ্দি ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন বলেন, রাতে এলাকার কয়েকজন ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে, স্থানীয় ইউপি সদস্যকে জানায়। পরে তিনি চরামদ্দি ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, লাশটি প্রায় এক মাস আগের হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা। তিনি বলেন, লাশের শরীরে সোয়েটার সদৃশ একটি পোশাক পাওয়া গেছে। এ ছাড়া পচন ধরায় এমন অবস্থা হয়েছে যে পরিচয় ও বয়স শনাক্ত করা সম্ভব হয়নি। সেইসাথে লাশটি পাতা দিয়ে ঢেকে রাখায় বিষয়টিও জোড়ালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

২

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

৩

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

৪

অচিরেই একাত্তরের বাংলাদেশে ফিরতে চান ড. মুহম্মদ জাফর ইকবাল

৫

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

সম্পর্কিত

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

জামায়াতের এমপি গাজী নজরুলের ‘একান্ত সময়ের’ ভিডিও ভাইরাল, চুমো দেওয়া নারী এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি

১৩ ঘণ্টা আগে
হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ১৩ হাজার টাকা

১৪ ঘণ্টা আগে
আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

১৮ ঘণ্টা আগে