• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে: কৃষিমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৯: ৩৮
logo

Photo

বিএনপি শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে তারা কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে। আজ সোমবার দুপুরে লালমাই উপজেলার দোশারীচোঁ মৌজার ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও খাল সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিএনপি দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, একইভাবে কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করার প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। পয়লা বৈশাখের আশপাশে তা চালু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। এ লক্ষ্যে সরকার কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়ক উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে। মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের মতো আবারও খাল খনন কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও মাছ উৎপাদন বাড়বে। এর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও এ সব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হল কৃষকবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো।

স্থানীয় জনগণকে খাল রক্ষা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, খালগুলো সচল থাকলে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন সহজ হবে ও এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই)-এর সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ও বিএডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলাম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতাধীন ‘বি-স্ট্রং’ প্রকল্পের অধীনে খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। এ খাল খনন কার্যক্রমের মাধ্যমে লালমাই উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূরীভূত হবে। ফলে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পবিত্র ঈদুল আজহা আজ

২

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ঈদের শুভেচ্ছা

৩

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

৪

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

সম্পর্কিত

পবিত্র ঈদুল আজহা আজ

পবিত্র ঈদুল আজহা আজ

৭ ঘণ্টা আগে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ঈদের শুভেচ্ছা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের ঈদের শুভেচ্ছা

২০ ঘণ্টা আগে
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

১ দিন আগে

২ দিন আগে