• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসবে দেশে বিদেশে দেবী বন্দনার পর প্রতিমা বিসর্জন

গাজীউল হক সোহাগ
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১২: ৩৪
logo

Photo

সকালে ঢাকের বাদ্য ও উলুধ্বনি। বেলা বাড়ার পর দেবীর কপাল ও গালে সিঁদুর মাখা। নিজেদের মধ্যে রঙ মাখামাখি ও নাচানাচি। মণ্ডপে মণ্ডপে দেবীকে বিদায়ের করুণ সুর, এরপর প্রতিমা বিসর্জন। গতকাল বুধবার মর্ত্যলোক ছেড়ে গেলেন দেবী। বিজয়া দশমী বিষাদের হলেও উৎসবের রঙ ছড়িয়েছে দেশে দেশে। দেশে-বিদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন পূজার আনন্দ মুঠোফোনে চলে আসে। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে প্রবাসী বাঙালি ও বাংলাদেশিরাও ঘটা করে শারদীয় দুর্গোৎসব করেছেন। নেচে গেয়ে , দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে দেন ভক্তরা। করেন প্রার্থনাও। চলে সিঁদুর খেলা।

কুমিল্লা, ঢাকা, সিলেট, চট্রগ্রামের বাইরে কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, আমেরিকায় পূজা করেন এক সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধুসভার সদস্য, লেখক, সাংবাদিক, সংস্কৃতিপ্রেমী ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ফেসবুকে পাওয়া তাঁদের ছবি দেখে বুঝা গেছে এবারের পূজা তাঁরা দারুণভাবে উদযাপন করেছেন। এবার দেশের কোথাও পুজায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে চোখে পড়েনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটিও পেয়েছেন বেশি সনাতন ধর্মাবলম্বীরা। কুমিল্লায় বিএনপির নেতাকর্মীরা মনিটরিং সেল করে মন্দির এলাকায় ছিলেন। তাঁরা পূজামণ্ডপে যান। অন্যান্যবারের তুলনায় এবার মাইকের আওয়াজ কম ছিল। কুমিল্লা-১০( নাঙ্গলকোট ও লালমাই) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া পূজামণ্ডপে গিয়ে নিজে ঢোল বাজিয়েছেন।

অস্ট্রেলিয়ার সিডনিতে এমসি কলেজের সাবেক শিক্ষার্থী বিজিত দে তাঁর পরিবার নিয়ে শারদীয় দুর্গোৎসব করেন। অস্ট্রেলিয়ান বাঙালি হিন্দু এসোসিয়েশন (আভা) দুর্গাপূজা করে। সিডনিতে থাকা কুমিল্লার সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী অপু সাহা ওই পর্বে ছিলেন।

কানাডার টরেন্টোতে শাবিপ্রবির বিবিএর সাবেক ছাত্রী সুমিতা দাস নেচে গেয়ে মাতিয়ে রাখেন। বুয়েটের সাবেক শিক্ষার্থী কুমিল্লার বরুড়ার সন্তান নীহার রঞ্জন মজুমদার ও কল্যানী মজুমদার কানাডায় এবারও পূজা করেন। কুমিল্লার সন্তান শাবিপ্রবির গণিতের সাবেক শিক্ষার্থী সুস্মিতা হালদার কানাডার যেকোন উৎসবে সবার আগে থাকেন।

হবিগঞ্জের ছেলে বিনোদন প্রতিবেদক লন্ডন ও কানাডার টরেন্টোত থাকা উজ্জ্বল দাশ ও শীলা দাশও দুর্গাপূজায় রঙিন ছিলেন। কানাডায় অবস্থান করা শাবিপ্রবির অর্থনীতির সাবেক শিক্ষার্থী লিটন চক্রবর্তী ও সমাজকর্মের সাবেক শিক্ষার্থী মঞ্জুরী পুরকায়স্থ দুগাৃপূজায় সরব ছিলেন।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় শারদীয় দুর্গোৎসব করেন গাইনি বিশেষজ্ঞ ডা. রিতা মজুমদার। সিলেটে ব্যাংকার ও চলচ্চিত্র বিশ্লেষক শ্যামল কান্তি ধর, ডা. সুব্রত দেব, আইনজীবী সুদীপ্ত অর্জুন, স্থপতি রাজন দাস, সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরী, বন্ধুসভার বন্ধু অদিতি ধর তপাকে এবারের পুজায় নানা আয়োজনে দেখা গেছে। শিক্ষক শুভ্রা ভট্টাচার্য , কর আইনজীবী পার্থ ভট্টাচার্য্য ও শিক্ষক বিন্দিয়া ভট্টাচার্যও এবার সিলেটে শারদীয় দুর্গোৎসবে বেড়াতে যান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শারদীয় দুর্গোৎসবে দেশে বিদেশে দেবী বন্দনার পর প্রতিমা বিসর্জন

২

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর নিয়ম ভেঙে গায়ে হাত দেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

৩

ধ্বংস করা হচ্ছে ইভিএম

৪

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগের দিন মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় বাবার

৫

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সম্পর্কিত

১ দিন আগে
ধ্বংস করা হচ্ছে ইভিএম

ধ্বংস করা হচ্ছে ইভিএম

২ দিন আগে