নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সীমা আক্তার (১৭) নামে কুমিল্লার এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দেবীদ্বার উপজেলার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।
সৈকতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বীচকর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে করে চলাচলের সময় হঠাৎ সীমা আক্তারের ওড়না গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।