• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

নোট-গাইড নয়, সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৮: ০৫
logo

Photo

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন দিকে ধাবিত হচ্ছে, যেখানে নোট-গাইড আর দরকার হবে না। তবে শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার বাংলা অ্যাকাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমি কখনও এপ্রিশিয়েট করতে পারবো না যে, নোট-গাইড বই থাকুক। কিন্তু বই তো বন্ধ হবে না। গাইড বইয়ের ভেতরে অনেক লুপস রয়েছে; যেমন কিছু কিছু প্রতিষ্ঠানের গাইড বই থেকেই আমাদের শিক্ষকরা প্রশ্ন করেন—এমন কথাও শোনা যায়। তিনি অভিযোগের প্রসঙ্গে বলেন, শিক্ষকদের দিয়ে গাইড বিতরণের বিষয়েও বিগত সরকারের সময় পত্রপত্রিকায় এসেছে। হাজার হাজার কোটি টাকা অর্জনের কথাও শোনা গেছে—এগুলো বাস্তব-অবাস্তবের সমন্বয়।

নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, আমার শিক্ষকরা যদি প্রেসক্রিপশন দিতে থাকেন যে এই নোট-গাইড করতে হবে, আর সেটাকে যদি আপনারা কনভিন্স করেন, তাহলে এখানে মূলত নিয়ন্ত্রণ দরকার। সহকারী ও সহযোগী বই থাকবে এবং যারা জানবে তারা কিনবে।

তিনি আরও বলেন, এই কোয়ালিটি কম্পিটিশন হতে হবে, কিন্তু এখানে যে কারচুপিটা হচ্ছে, সেই কারচুপির নিয়ন্ত্রণ আমাকেই করতে হবে। তিনি বলেন, আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনও কারণ থাকতে পারে না। বরঞ্চ এ কথা স্বীকার করতেই হবে, আপনারা যদি সাহায্য না করেন ও সহায়ক না হন তাহলে আমরা সময় মত বই কখনও দিতে পারবো না। মন্ত্রী বলেন, প্রিন্টিং প্রেস খুবই সম্মানজনক ব্যবসা। আমরা যে সাশ্রয়ে বই তৈরি করি, সেটা বিশ্বের অন্য দেশ পারে না। আমাদের দেশে মোটামুটি সস্তায় বই বিক্রি হয়।

আমি চাই— মুদ্রণ শিল্পে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করুক। আপনাদের অনুরোধ করব, বইয়ের ব্যবসা করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পুস্তক প্রকাশকদের উদ্দেশ্যে মানসম্মত বই প্রকাশের আহŸান জানিয়ে মন্ত্রী বলেন, বই ছাপানোর ক্ষেত্রে যেন মানসম্মত কাগজ ব্যবহার করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

২

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

৪

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সম্পর্কিত

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার

১৮ ঘণ্টা আগে
নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

নৃত্যে সারাদেশে প্রথম কুমিল্লার নির্ঝর

১ দিন আগে