• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

এবার পাতে আস্ত খাসি পেয়ে বিয়ে করলেন জাপান প্রবাসী কসবার জুনায়েদ মিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৪: ৪৪
logo

Photo

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জাপান প্রবাসী জুনায়েদ মিয়া। সম্প্রতি তিনি জাপান থেকে দেশে ফেরেন। এরপর তিনি বিয়ে করার উদ্যোগ নেন। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার দুপুরে আখাউড়ার তুলাতলা গ্রামের সফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখায় বর জুনায়েদ শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে ঝগড়া বাধায়। এক পর্যায়ে ওই বিয়ে ভেঙে যায়। কনে পক্ষ বিয়ের উপহার ফেরত দেয়। একই সঙ্গে ছেলে পক্ষকে বিদায় করে দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলে।

পরবর্তীতে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে বিয়ে করেন জুনায়েদ মিয়া। পাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি কসবার সায়েদাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। বর জুনায়েদ মিয়ার গ্রামেই কনের মামা তাজুল ইসলাম সরকারের বাড়ি। জুনায়েদ পরে বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন।

তবে আখাউড়ার সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, যে ছেলে খাসির জন্য ঝগড়া করে তাঁর সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। এ কারণে তাঁর সঙ্গে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানাই।

বরের ছোট ভাই পারভেজ রানা বলেন, নতুন এই বিয়ের বিষয়ে কনেপক্ষই তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। উভয় পক্ষের আলোচনায় গতকাল রাতে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তাঁর ভাইয়ের ৩০ আগস্ট পর্যন্ত ছুটি আছে। তবে তিনি ছুটি বাড়াবেন। ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে।

ফেসবুকে পোস্টে বর জুনায়েদ মিয়া লিখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে নবদম্পতির জন্য দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’

একটি ভিডিওতে দেখা গেছে, বরের জন্য নতুন কনেপক্ষ থেকে দেওয়া খাবারে খাসি রাখা হয়েছিল। বরসহ বাকিরা আনন্দ নিয়েই সেই খাসিসহ বাকি খাবার খান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

২

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত

৩

জাকারিয়া তাহের সুমনের ‘লটারি বদলি মডেল’

৪

তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

৫

শিক্ষাজীবনের অর্জিত মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে উৎসর্গ করতে হবে : শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত

১৩ ঘণ্টা আগে
জাকারিয়া তাহের সুমনের ‘লটারি বদলি মডেল’

জাকারিয়া তাহের সুমনের ‘লটারি বদলি মডেল’

১ দিন আগে

২ দিন আগে