• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৩: ০৮
logo

Photo

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে পটুয়াখালী ছেড়ে আসা একটি তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ আহত হন ১৫ জন। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে গেলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, বাস-ট্রাক সংঘর্ষে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

২

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৩

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

৪

সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

৫

আজ থেকে বিশেষ নৌরুটে লঞ্চ চলাচল, সদরঘাটে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা

সম্পর্কিত

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

গুম ও শহীদ পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

৩ দিন আগে