• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঈদের ছুটিতেও হাসপাতালে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৬: ৩৫
logo

Photo

দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডিউটি রোস্টার হালনাগাদ করা এবং আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা পৃথক দুটি নির্দেশনায় এ কথা জানানো হয়। এর মধ্যে একটি ১৬ মার্চ আরেকটি নির্দেশনা ১২ মার্চ দেওয়া হয়। ডিউটি রোস্টার সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সকল প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি ও মোবাইল নম্বরসহ রোস্টার সর্বদা হালনাগাদ রাখতে হবে। রোস্টার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত হতে হবে এবং অনুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না। এতে আরও বলা হয়, ডিউটি রোস্টার দৃশ্যমান স্থানে টানিয়ে রাখতে হবে এবং এর একটি কপি প্রতিষ্ঠানের প্রধানের কাছে সংরক্ষণ করতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব বণ্টনে সমতা ও নিয়মিততা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ছুটিকালীনও হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে হবে। জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া হাসপাতালের বেড, অক্সিজেন, আইসিইউ, ল্যাব, ব্লাড ব্যাংক, সিটি স্ক্যান ও এমআরআইসহ সকল জরুরি সেবা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ও কর্মীদের ছুটি বাতিল করা যেতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বক্ষণিক তদারকি করতে হবে। সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকরা নিজ নিজ এলাকায় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এতে অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা, পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জাম মজুত রাখা এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঈদের ছুটিতেও হাসপাতালে চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ

২

মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

৪

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মকর্তা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজটের ভোগান্তি

সম্পর্কিত

মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

৬ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

৭ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে